Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান অপরিবর্তিত থাকায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই সঙ্গে আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ডিজিটাল প্ল্যাটফর্মে হালনাগাদ ম্যাচ সূচি প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন অংশগ্রহণকারী দল হিসেবে স্কটল্যান্ডের নাম যুক্ত করা হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত ভেন্যু ভারত থেকে অন্য দেশে স্থানান্তরের যে আবেদন বিসিবি করেছিল, তা গ্রহণযোগ্য হয়নি। নিরাপত্তা ঝুঁকির কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য প্রমাণ না থাকায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়।

আইসিসি জানায়, বিসিবির উত্থাপিত উদ্বেগ নিরসনে সংস্থাটি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়েছে। এ সময় একাধিক ভিডিও কনফারেন্স, সরাসরি বৈঠক এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন মূল্যায়ন করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, ইভেন্টভিত্তিক নিরাপত্তা প্রোটোকল এবং অপারেশনাল পরিকল্পনা বিসিবির সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করা হয়েছিল। আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে এসব নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি পুনরায় তুলে ধরা হয়।

আইসিসির মূল্যায়নে বলা হয়, ভারতীয় ভেন্যুতে বাংলাদেশ দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। সব দিক বিবেচনায় নিয়ে প্রকাশিত টুর্নামেন্ট সূচি পরিবর্তনের প্রয়োজন দেখেনি আইসিসি।

আইবিসি বোর্ডের বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত সূচি অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সম্মতি না পাওয়ায় আইসিসি তাদের গভর্ন্যান্স কাঠামো অনুযায়ী বিকল্প দল অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করে।

টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে থাকায় স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা হয়। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

আপডেট টাইম : 12:11:36 am, Sunday, 25 January 2026