Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার—যিনি দুই বাংলার দর্শকের কাছে ‘পাখি’ নামেই বেশি পরিচিত—আবারও নতুন জীবনের পথে পা রাখলেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মধুমিতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে বাঙালি ঐতিহ্যবাহী সাজে নজর কাড়েন মধুমিতা। লাল বেনারসি শাড়ি, সোনার গয়না, হাতে আলতা ও কপালে লাল টিপে তাকে দেখা যায়। বর দেবমাল্য চক্রবর্তীকেও লাল পাঞ্জাবি ও টোপর পরিহিত ঐতিহ্যবাহী বাঙালি বর হিসেবে দেখা গেছে।

ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার কয়েকজন সহকর্মীর উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। অগ্নিসাক্ষী রেখে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সব ধর্মীয় রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা ও দেবমাল্য। গত বছরের মার্চে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতে বিয়ের পরিকল্পনার কথা। অবশেষে সেই পরিকল্পনাই বাস্তব রূপ পেল।

এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

নতুন জীবনের শুরুতে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সহকর্মী ও অসংখ্য ভক্ত-অনুরাগী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’

আপডেট টাইম : 12:00:29 am, Sunday, 25 January 2026