Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

বিদেশিদের জন্য সৌদি আরবে বাড়ি ও অন্যান্য সম্পত্তি কেনার সুযোগ রেখে নতুন আইন কার্যকর করেছে দেশটির সরকার। চলতি জানুয়ারি থেকে কার্যকর হওয়া এ আইনের ফলে সৌদি আরবে বসবাসরত বিদেশিদের পাশাপাশি দেশটির বাইরে থাকা বিদেশিরাও নির্দিষ্ট কিছু এলাকায় সম্পত্তি কেনার সুযোগ পাবেন। তবে দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হয়নি।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সৌদির বাইরে অবস্থানরত বিদেশিদের জন্য সম্পত্তি কেনার এলাকা সীমিত থাকবে। তারা কেবল রাজধানী রিয়াদ ও বন্দরনগরী জেদ্দায় বাড়ি কিনতে পারবেন। কোন কোন অঞ্চল এ ক্ষেত্রে অনুমোদিত হবে, তার বিস্তারিত মানচিত্র আগামী মার্চের মধ্যে প্রকাশ করা হবে।

বর্তমানে সৌদি আরবে বসবাসরত বিদেশিরা তাদের ইকামা নম্বর ব্যবহার করে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে তারা নির্দিষ্ট এলাকায় নিজ ব্যবহারের জন্য বাড়ি কিনতে পারবেন।

অন্যদিকে, সৌদিতে অবস্থান না করা বিদেশিদের প্রথমে নিজ নিজ দেশে অবস্থিত সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে। এরপর সেই আইডি ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স পরিশোধ করতে হবে।

ভুল তথ্য প্রদান বা বেনামে সম্পত্তি কেনার ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল জরিমানা আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এদিকে রিয়াদ ও জেদ্দায় বিদেশিদের জন্য সম্ভাব্য আবাসনমূল্যের ধারণাও দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, এক কক্ষবিশিষ্ট একটি ফ্ল্যাটের দাম প্রায় ১ কোটি টাকা, দুই থেকে তিন কক্ষের ফ্ল্যাট কিনতে ব্যয় হতে পারে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। বড় বা বিলাসবহুল ফ্ল্যাটের দাম পৌঁছাতে পারে প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকায়।

বিশ্লেষকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি রিয়াদ ও জেদ্দার নির্দিষ্ট এলাকাগুলোতে নতুন উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

সূত্র: গালফ নিউজ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

আপডেট টাইম : 12:24:52 am, Monday, 26 January 2026