Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভূমধ্যসাগরে একাধিক নৌকাডুবি, নিখোঁজ ও নিহত কয়েকশ অভিবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে গত ১০ দিনে প্রতিকূল আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবির ঘটনায় কয়েকশ মানুষ নিখোঁজ হয়েছেন কিংবা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।

সোমবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, এসব দুর্ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সংস্থাটি বলছে, ভূমধ্যসাগরের এই পথটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী অভিবাসন রুটগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আইওএমের তথ্যমতে, তিউনিসিয়ার উপকূলীয় শহর স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ইতালির ল্যাম্পেডুজা দ্বীপে মারা যান। নিহতদের মধ্যে এক বছর বয়সী যমজ দুই শিশুও রয়েছে।

সংস্থাটি জানায়, শিশু দুটির মা—যিনি গিনিয়ার নাগরিক—দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান। তার ভাষ্য অনুযায়ী, প্রচণ্ড ঠান্ডার কারণে হাইপোথার্মিয়ায় ওই দুই শিশুর মৃত্যু হয়। একই কারণে এক প্রাপ্তবয়স্ক পুরুষেরও প্রাণহানি ঘটে।

এ ছাড়া উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, স্ফ্যাক্স বন্দর থেকে তাদের নৌকার সঙ্গে আরও একটি নৌকা একসঙ্গে রওনা হয়েছিল। তবে সেই নৌকাটির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি এবং তাতে থাকা যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা অজানা রয়েছে বলে জানিয়েছে আইওএম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ভূমধ্যসাগরে একাধিক নৌকাডুবি, নিখোঁজ ও নিহত কয়েকশ অভিবাসী

আপডেট টাইম : 01:27:33 am, Tuesday, 27 January 2026