Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

৭ দিনে প্রবাসীরা পাঠালেন ৯ হাজার ৬৭৩ কোটি টাকা

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৭৯ কোটি ২৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ হাজার ৬৭৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সাত দিনে—বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার,রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার,বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ১৪ লাখ ৭০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই সময়ে ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে—১৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার।

এর পরের অবস্থানগুলোতে রয়েছে—বাংলাদেশ কৃষি ব্যাংক: ১০ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংক: ৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংক: ৬ কোটি ২৪ লাখ ৫০ হাজার ডলার, জনতা ব্যাংক: ৫ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও জানানো হয়, আলোচিত সাত দিনে দেশি ও বিদেশি মিলিয়ে ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে ছয়টি বিদেশি ব্যাংক রয়েছে।

রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো—বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আল-ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও ওরি ব্যাংক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

৭ দিনে প্রবাসীরা পাঠালেন ৯ হাজার ৬৭৩ কোটি টাকা

আপডেট টাইম : 11:55:11 pm, Sunday, 8 February 2026