Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ৫৩

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি রাবারের নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইওএম জানায়, ৫৫ জন আরোহী নিয়ে নৌকাটি গত ৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে সাগরে উল্টে যায়। দুর্ঘটনার পর মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বাকি ৫৩ জনকে মৃত বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির তথ্যমতে, উদ্ধার হওয়া দুই ব্যক্তিকে তীরে আনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, নৌকাটিতে বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন।

আইওএম জানায়, নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার আল-জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে। প্রায় ছয় ঘণ্টা পর সাগরের উত্তাল পরিস্থিতিতে নৌকাটি ডুবে যায়।

আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত বিপজ্জনক সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে অন্তত ১ হাজার ৩০০ জন মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনার ফলে চলতি বছর এই পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

সংস্থাটি আরও জানায়, শুধু জানুয়ারি মাসেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেন্ট্রাল মেডিটেরানিয়ানে একাধিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি।

আইওএম সতর্ক করে বলেছে, ইউরোপে পৌঁছানোর আশায় এই বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা অব্যাহত থাকায় শরণার্থী ও অভিবাসীরা এখনও চরম ঝুঁকির মুখে পড়ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ৫৩

আপডেট টাইম : 05:23:32 pm, Monday, 9 February 2026