Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা সংকটের কারণে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় ধরনের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ গন্তব্যে আগামী ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে— সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, শুধু মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে গত কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আকাশপথে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা কাটছে না। এ অবস্থায় যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট অফিস থেকে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

আপডেট টাইম : 07:53:08 pm, Tuesday, 3 March 2026