Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মার্চের ৯ দিনে রেমিট্যান্স এলো ১.৫২ বিলিয়ন ডলার

চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে প্রায় ১৬.৯৬ মিলিয়ন ডলার করে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গত বছরের একই সময়ে দেশে এসেছে ১.০১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরান্তরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।”

চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২৩.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২২.৯০ শতাংশ বেড়েছে। ব্যাংক সূত্র বলছে, ঈদকে সামনে রেখে প্রবাসীরা অধিক অর্থ পাঠাচ্ছেন, যার ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কিছুটা প্রভাব ফেলতে পারে।

ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩.০২ বিলিয়ন ডলার, জানুয়ারিতে এসেছে ৩.১৭ বিলিয়ন ডলার, আর ডিসেম্বরের রেমিট্যান্স ছিল ৩.২২ বিলিয়ন ডলার। গত অর্থবছরের অন্যান্য মাসেও যথাক্রমে অক্টোবর ২.৫৬, সেপ্টেম্বর ২.৬৮, আগস্ট ২.৪২ এবং জুলাই ২.৪৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মার্চের ৯ দিনে রেমিট্যান্স এলো ১.৫২ বিলিয়ন ডলার

আপডেট টাইম : 02:35:06 pm, Tuesday, 10 March 2026