Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজা শেষে বাংলাদেশিসহ ১৩১ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং আসন্ন ঈদকে সামনে রেখে ‘পাইনঅ্যাপল টাউন’ ইমিগ্রেশন ডিপো এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করে।

ফেরত পাঠানোদের মধ্যে ৭০ জন ইন্দোনেশিয়ার, ২৯ জন পাকিস্তানের, ৯ জন ভারতের, ৮ জন শ্রীলঙ্কার, ৪ জন বাংলাদেশের, ৪ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের, ২ জন চীনের, ২ জন কম্বোডিয়ার এবং ১ জন ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাসির গুদাং ফেরি টার্মিনাল এবং রানতাউ পানজাং আইসিকিউএস সীমান্তপথ ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।

প্রত্যাবাসনের টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সহযোগিতা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের সহায়তায় বহন করা হয়েছে।

১৬ মার্চ ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর একটি হলো বন্দিদের সাজা শেষে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।

এছাড়া বন্দিদের প্রত্যাবাসন সংক্রান্ত টিকিট ক্রয়সহ অন্যান্য কার্যক্রম পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টার থেকে সম্পন্ন করা যায় এবং এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হয় না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট টাইম : 10:06:57 am, Tuesday, 17 March 2026