Dhaka , Saturday, 7 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

সাজা শেষে বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং আসন্ন ঈদকে সামনে রেখে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো বিভিন্ন দেশের মোট ১৩১ জন বন্দিকে ফেরত পাঠায়।

ফেরত পাঠানো বন্দিদের মধ্যে, ৭০ জন ইন্দোনেশিয়ার, ২৯ জন পাকিস্তানের, ৯ জন ভারতের, ৮ জন শ্রীলঙ্কার, ৪ জন বাংলাদেশের, ৪ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের, ২ জন চীনের, ২ জন কম্বোডিয়ার ও ১ জন ফিলিপাইনের নাগরিক।

সব বন্দিকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে কেএলআইএ–১ ও কেএলআইএ–২ আন্তর্জাতিক বিমানবন্দর, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, পাসির গুদাং ফেরি টার্মিনাল এবং রানতাউ পানজাং আইসিকিউএস সীমান্তপথ ব্যবহার করে।

প্রত্যাবাসনের টিকিটের অর্থ বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের সদস্যদের সহযোগিতা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাসের সহায়তায় বহন করা হয়েছে।

১৬ মার্চ ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে, যেসব বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

বন্দিদের নিজ দেশে পাঠানো পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর প্রধান কার্যক্রমগুলোর একটি। মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ বন্দিদের সাজা শেষ হওয়ার পর দেশে অবস্থান না করার বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে।

বন্দিদের প্রত্যাবাসন সংক্রান্ত টিকিট ক্রয়সহ অন্যান্য কাজ পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপোর সার্ভিস কাউন্টারে করা যায়। এক্ষেত্রে কোনো অতিরিক্ত ‘সার্ভিস চার্জ’ নেই।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

আপডেট টাইম : 10:44:57 am, Friday, 20 March 2026