Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ২৭০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) ‘অপস মেগা’ নামে পরিচালিত অভিযানে সেলাঙ্গরের মেরু ও তেলোক গং এলাকার দুটি কারখানায় কর্মরত বিদেশি শ্রমিকদের কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে ভিসা ও কর্মসংস্থানসংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৭০ জনকে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৫৮৬ জন বিদেশি শ্রমিকের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে মেরুর একটি প্লাস্টিক কারখানা থেকে ১৮ জন এবং তেলোক গংয়ের একটি আসবাবপত্র কারখানা থেকে ২৫২ জনকে আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহদ খুসাইরি কামারুদ্দিন জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গ, অনুমোদিত কর্মক্ষেত্রের বাইরে কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে অবস্থানের অভিযোগ পাওয়া গেছে।

অভিযানের সময় কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অনেক শ্রমিক পালানোর চেষ্টা করেন এবং বিভিন্ন স্থানে লুকিয়ে পড়েন। কর্মকর্তারা জানান, এক বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার এড়াতে একটি বর্জ্যবাহী কনটেইনারের ভেতরে লুকিয়েছিলেন। পরে তল্লাশির সময় তাকে সেখান থেকে আটক করা হয়।

এ ছাড়া কয়েকজন শ্রমিককে কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ও বড় বাক্সের আড়াল থেকে উদ্ধার করা হয়। কিছু শ্রমিক বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও অভিযানের সময় প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ ঘটনায় নিয়োগদাতাদের প্রতিও সতর্কবার্তা দিয়েছে। কর্মকর্তারা বলেছেন, বিদেশি শ্রমিকদের বৈধতা এবং তারা অনুমোদিত খাতে কাজ করছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব নিয়োগকর্তাদের।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক

আপডেট টাইম : 11:10:25 pm, Thursday, 25 June 2026