Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

নগদ অর্থ ও সোনা বহনে নতুন নিয়ম সৌদির

সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমসে কোনো প্রকার ঘোষণা ছাড়া এখন থেকে সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী বহন করা যাবে। এর আগে এই সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল, যা এখন ২০ হাজার রিয়াল কমিয়ে ৪০ হাজার রিয়ালে নির্ধারণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই নিয়ম সৌদি আরবে আসা এবং দেশটি থেকে বহির্গমনকারী সব যাত্রীর জন্য প্রযোজ্য হবে। এর আওতায় হজ ও ওমরাহ পালনকারী যাত্রী এবং ব্যক্তিগত স্বর্ণালংকার বহনকারী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

নতুন বিধান অনুযায়ী, কোনো যাত্রীর কাছে যদি ৪০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী থাকে, তবে তাকে অবশ্যই কাস্টমস বিভাগে লিখিত ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ মালিকানা এবং ক্রয়ের স্বপক্ষে প্রমাণপত্রও উপস্থাপন করতে হবে।

নির্ধারিত সীমার চেয়ে বেশি অর্থ বা সোনা ঘোষণা ছাড়া বহন করলে কাস্টমস বিভাগ তা জব্দ বা আটকে রাখার ক্ষমতা রাখে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এছাড়া অর্থপাচার বা সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সামগ্রী সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত আটকে রেখে তদন্ত চালানোর এখতিয়ারও কাস্টমসের রয়েছে।

ভ্রমণকারীদের যাত্রা শুরুর আগেই নতুন এই নিয়ম সম্পর্কে অবগত থাকার এবং প্রয়োজনে যথাযথ ঘোষণার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে হজ ও ওমরাহ পালনকারীদের এই বিধান কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিমানবন্দর বা স্থলবন্দরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা ও হয়রানির শিকার হতে না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থ ও সোনা বহনে নতুন নিয়ম সৌদির

আপডেট টাইম : 02:04:31 pm, Thursday, 2 July 2026