Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলে বড় জয় তুলে নেয় ইউরোপের দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে সুযোগ পেয়ে নিখুঁত ফিনিশে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

৩১তম মিনিটে মালিক টিলম্যানের নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই সমতা স্থায়ী হয় মাত্র দুই মিনিট।

৩৩তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। প্রথমার্ধ শেষ হয় বেলজিয়ামের ২-১ গোলের লিডে।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করলেও নিজেদের ভুলেই আরও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে নিয়ন্ত্রণ হারালে সুযোগ কাজে লাগান বেলজিয়ানরা। ম্যাক্সিম ডি কুইপার বল বাড়িয়ে দেন হান্স ফানাকানের কাছে। তার শট ক্লিয়ার করতে ব্যর্থ হন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম। বল জড়িয়ে যায় জালে, আর ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু চতুর্থ গোলটি করলে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়। ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম।

এই হারের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—সবাই শেষ ষোলো থেকেই বিদায় নিল।

আগামী ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

আপডেট টাইম : 10:14:01 am, Tuesday, 7 July 2026