Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

বলিউড থেকে হলিউড— দুই অঙ্গনেই সমান দক্ষতায় নিজের অবস্থান পোক্ত করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন পর আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন তিনি। দক্ষিণ ভারতের কিংবদন্তি নির্মাতা এস. এস. রাজামৌলি পরিচালিত নতুন ছবি ‘গ্লোবট্রটার’-এ দেখা যাবে এই আন্তর্জাতিক তারকাকে।

বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার চরিত্র ‘মন্দাকিনী’-এর প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের পরই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। ভক্ত থেকে সহকর্মী— সবাই মুগ্ধ অভিনেত্রীর এই নতুন রূপে।

ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা হলুদ শাড়িতে সজ্জিত, হাতে বন্দুক— যেন এক সাহসী যোদ্ধা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,“যা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু… স্বাগত জানাও মন্দাকিনীকে।”

পোস্ট প্রকাশের আগে প্রিয়াঙ্কা এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে একটি অনলাইন সেশন করেন। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’-এর প্রস্তুতি, চরিত্রে কাজের অভিজ্ঞতা এবং তেলেগু ভাষা শেখার বিষয় নিয়ে কথা বলেন।

ছবির পরিচালক রাজামৌলি প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন,“যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, স্বাগতম দেশি গার্ল! পৃথিবী অপেক্ষা করছে তোমার মন্দাকিনীর জন্য।”

প্রিয়াঙ্কার নতুন রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন তার স্বামী নিক জোনাসও। পোস্টে মন্তব্য করেছেন, “অসাধারণ!” একইভাবে বলিউড তারকা রণবীর সিং লিখেছেন, “একদম কুল লুক!”

রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ আগামী বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

আপডেট টাইম : 10:13:00 pm, Thursday, 13 November 2025