Dhaka , Sunday, 8 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
নারী কাবাডি বিশ্বকাপ

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে সূচনা করেছে বাংলাদেশ। স্মৃতি আক্তার ও রূপালির নেতৃত্বে দলটি প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে সামান্য এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুইবার প্রতিপক্ষকে অলআউট করে ব্যবধান বড় করে জয় নিশ্চিত করে।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উপস্থিত ছিলেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। শিক্ষার্থীদের করতালি এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়।

বাংলাদেশের স্মৃতি আক্তার ম্যাচসেরা নির্বাচিত হন। রাজশাহীর এ খেলোয়াড় প্রথমবার বিশ্বকাপ খেললেও দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জয়ের পথে নিয়ে যান। তিনি বলেন, “শুরুর দিকে একটু স্নায়ুচাপ ছিল, কারণ উগান্ডার সঙ্গে আগে কখনো খেলিনি। তবে প্রথম ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে। ইনশাআল্লাহ, পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলে দেশের জন্য পদক জিততে চাই।”

বাংলাদেশ মঙ্গলবার ‘এ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

নারী কাবাডি বিশ্বকাপ

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

আপডেট টাইম : 09:21:56 pm, Monday, 17 November 2025