Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণসামগ্রী কলম্বো পৌঁছেছে

শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা বহনকারী একটি বিশেষ বিমান বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টা নাগাদ শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধ, তাঁবু এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই জরুরি মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনও নিখোঁজ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির বহু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক জায়গা এখনও বন্যার পানির নিচে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণসামগ্রী কলম্বো পৌঁছেছে

আপডেট টাইম : 08:22:07 pm, Wednesday, 3 December 2025