Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেওয়া লাল-সবুজদের সেমিফাইনালের প্রতিপক্ষ পাকিস্তান।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ৩৯ রানে পরাজিত করে। ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯.১ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ নেন সর্বোচ্চ তিনটি করে উইকেট।

এর আগে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কারও ছিল দুটি জয়। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ‘এ’ গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষে থাকে ভারত, আর চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় পাকিস্তান। নিয়ম অনুযায়ী, এক গ্রুপের চ্যাম্পিয়ন অপর গ্রুপের রানার্সআপের মুখোমুখি হয় সেমিফাইনালে। সে হিসেবেই শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৬.৩ ওভারে ২২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। তার ৩৬ বলের ইনিংসে ছিল চারটি ছক্কা ও চারটি চার। এছাড়া রিফাত বেগ করেন ৩৬, কালাম সিদ্দিকী ৩২ এবং আজিজুল হাকিম ও ফরিদ হাসান করেন সমান ২৯ রান। শ্রীলঙ্কার বোলার কাবিজা গামাগে ৩৮ রানে চার উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৪৪ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে পিছিয়ে যায় তারা। মধ্যক্রমে চামিকা হিনাতিগালা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাকে থামান শাহরিয়ার আহমেদ। ৬৭ বল খেলে ৪১ রান করে তিনি বোল্ড হন। ১২৬ রানের মধ্যেই আটটি উইকেট তুলে নিয়ে ম্যাচ প্রায় নিজেদের করে নেয় বাংলাদেশ।

নবম উইকেটে আদম হিলমি ও রসিথ নিমসারা কিছুটা লড়াই দেখালেও তাতে হারের ব্যবধানই শুধু কমে। ৩৮ বলে ৩৯ রান করা হিলমি আউট হলে ভাঙে তাদের ৫৬ রানের জুটি। শেষ পর্যন্ত ২৫ বলে ১২ রান করা নিমসারাও বিদায় নিলে ১৮৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

আপডেট টাইম : 08:24:49 pm, Wednesday, 17 December 2025