Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে হারিয়ে শুভসূচনা রাজশাহীর

পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে গড়া সিলেটের বিশাল সংগ্রহ পাত্তাই পেল না নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির কাছে। বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়কের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯১ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় তারা।

১৯১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিম (১০) ও সাহিবজাদা ফারহানকে (১৯) হারিয়ে চাপে পড়েছিল। কিন্তু সেই চাপ সামলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়ে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। এটি বিপিএল ইতিহাসে তার দ্বিতীয় সেঞ্চুরি।

শান্তকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। জয়সূচক শট খেলার পাশাপাশি ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। এই জুটিতে আসে অবিচ্ছিন্ন ১৩০ রান। সিলেটের পক্ষে খালেদ ও মিরাজ ১টি করে উইকেট নিলেও শান্ত-মুশফিক ঝড়ে তা কোনো কাজে আসেনি।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে সিলেট টাইটান্স। ওপেনার সাইম আইয়ুব ১২ বলে ২৮ রানের ক্যামিও খেললেও ইনিংসের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। ৩৩ বলে ৫টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন রনি তালুকদার (৪১) ও আফিফ হোসেন ধ্রুব (৩৩)। শেষ দিকে ইমনের ব্যাটে ভর করে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা। রাজশাহীর পক্ষে সন্দিপ লামিচানে ৪ ওভারে ২টি উইকেট শিকার করেন।

খেলা শুরুর আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ শরিফ ওসমান হাদির সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

শান্তর সেঞ্চুরিতে সিলেটকে হারিয়ে শুভসূচনা রাজশাহীর

আপডেট টাইম : 07:04:33 pm, Friday, 26 December 2025