Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

কুয়েত থেকে প্রায় ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

গত এক বছরে কুয়েত থেকে মোট ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, বিতাড়িতদের বড় একটি অংশের বিরুদ্ধে কুয়েতের আইন ভঙ্গ, মাদকসংক্রান্ত অপরাধ, জনশৃঙ্খলা নষ্ট এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের দেশটি ছাড়তে বাধ্য করা হয়।

কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে অবস্থানরত সব প্রবাসীর জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। যারা রাষ্ট্রের নিরাপত্তা কিংবা সামাজিক শৃঙ্খলার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া যেসব প্রবাসী পরিবারসহ কুয়েতে বসবাস করছিলেন, মূল স্পন্সরকে বহিষ্কার করা হলে তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদেরও দেশ ছাড়তে হয়েছে। কারণ, তাদের আবাসিক অনুমতি মূল স্পন্সরের সঙ্গেই সম্পৃক্ত ছিল।

কুয়েত সরকার আরও জানিয়েছে, দেশটির আইন ও বিধিবিধান মেনে চললে প্রবাসীদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও নিরাপত্তা অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

কুয়েত থেকে প্রায় ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

আপডেট টাইম : 11:25:16 am, Tuesday, 6 January 2026