Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ইতালিতে তাপমাত্রা শূন্যের নিচে

ইতালিতে আকস্মিকভাবে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কয়েকটি এলাকায় তুষারপাতের খবর পাওয়া গেছে। প্রচণ্ড ঠান্ডা ও বরফে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

বিশেষ করে উত্তর ইতালির মিলান, লম্বার্ডি ও পার্শ্ববর্তী অঞ্চলে শীতের প্রকোপ বেশি দেখা দিয়েছে। এসব এলাকায় তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যাওয়ায় সড়কে বরফ জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় স্থানীয় প্রশাসন ‘ইয়েলো জোন’ ঘোষণা করেছে।

তীব্র শীতের কারণে অনেক রেস্তোরাঁ, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দিনমজুর ও খণ্ডকালীন কর্মজীবীদের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়ছে। বরফ ও ঠান্ডার কারণে অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে মিলান ও আশপাশের এলাকায় যেসব বাংলাদেশি খোলা জায়গায় বা অস্থায়ী আশ্রয়ে বসবাস করেন, তাদের জন্য শীত পরিস্থিতি চরম কষ্টকর হয়ে উঠেছে। প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত এবং পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

প্রবাসীদের অভিযোগ, তীব্র শীতে খোলা আকাশের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং শীতজনিত রোগের আশঙ্কা বাড়ছে। এ অবস্থায় সামাজিক সংগঠন ও প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে জরুরি সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন এই শীত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ কারণে ইতালির স্থানীয় প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং শীত মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ইতালিতে তাপমাত্রা শূন্যের নিচে

আপডেট টাইম : 10:28:04 pm, Saturday, 10 January 2026