Dhaka , Thursday, 19 November 2026
বিজ্ঞপ্তিঃ
Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, কোথায় আঘাত হানবে?বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে…১ ঘণ্টা আগে Logo বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে…২ মিনিট আগে Logo রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত: পুতিন Logo ‘এখনো বিশ্বাস করি, ম্যাচ বাঁচাতে পারবো’ Logo চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২২৮ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের, আহত তিন শতাধিক

আফগানিস্তানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং অন্তত ৩১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানান, ‘অপারেশন গজব লিল–হক’-এর আওতায় তালেবানের ৭৪টি কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১৮ জনকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

এর আগে একই দিন সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, অভিযানে ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে।

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবানের পাল্টা হামলায় দেশটির অন্তত ২৭ জন আহত হয়েছে। তবে তালেবান সরকারের দাবি, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তানে চালানো হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

কয়েক মাসের টানাপোড়েনের পর আবারও সংঘাতে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের মিশন।

তবে ইসলামাবাদের দাবি, ওই অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। বিপরীতে কাবুল জানিয়েছে, নিহতের সংখ্যা ১৮ জন।

এর জবাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানায় ইসলামাবাদ।

এরপরই রাতের বেলা আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে নতুন করে হামলা চালায় পাকিস্তান। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরুর ঘোষণা দেন।

About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, কোথায় আঘাত হানবে?বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে…১ ঘণ্টা আগে

২২৮ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের, আহত তিন শতাধিক

আপডেট টাইম : 10:16:42 pm, Friday, 27 February 2026