Dhaka , Thursday, 19 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত: পুতিন

রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত এবং একই সঙ্গে দেশটির অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ২২৮ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের, আহত তিন শতাধিক

পুতিন বলেন, দেশের শিল্পভিত্তি ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করতে রাশিয়া অভ্যন্তরীণ পর্যায়ে মৌলিক সংস্কার অব্যাহত রেখেছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজও চলছে।

তিনি বলেন, আমরা রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতির কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছি।

এপেক সম্মেলনের চূড়ান্ত ঘোষণার খসড়ার প্রতিও মস্কোর সমর্থন রয়েছে বলে জানান পুতিন।

তার মতে, এপেকের উচিত সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টির পাশাপাশি সহযোগিতার জন্য একটি গঠনমূলক পরিকল্পনা তৈরি করা। পুতিন বলেন, আমাদের অনুমোদনের জন্য প্রস্তুত করা শেনজেন ঘোষণার খসড়ার লক্ষ্যও ঠিক এটাই। রাশিয়া এই ঘোষণাকে সমর্থন করে।

এদিকে সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, বহু বছর ধরে আমাদের সম্পর্ক চমৎকার। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি। আমার মনে হয়, এই বৈঠক থেকে অনেক ভালো কিছু হতে পারে, অন্তত সেই সম্ভাবনার সূচনা হবে। তবে আমার বিশ্বাস, ভালো কিছু ঘটবেই।

হোয়াইট হাউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে ট্রাম্প ও পুতিন করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে সংক্ষেপে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউজের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, তিনি আমার বন্ধু।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাশিয়া বিশ্বের জন্য উন্মুক্ত: পুতিন

আপডেট টাইম : 12:13:49 pm, Thursday, 19 November 2026