Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, কড়া বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলি হামলা ও ২৩ জন মালয়েশীয়সহ কয়েকটি জাহাজ আটক হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘটনার নিন্দা জানান। খবর আল জাজিরার।

আনোয়ার ইব্রাহিম বলেন, ইসরায়েল নিরস্ত্র সাধারণ মানুষ ও জীবনরক্ষাকারী সহায়তা বহনকারী জাহাজগুলোর পথ রুদ্ধ করেছে। এটি শুধু ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন নয়, বরং গোটা বিশ্বের মানবিক বিবেকের প্রতি এক চরম অবজ্ঞা।

তিনি ফ্লোটিলাকে অবরুদ্ধ জনগণের প্রতি সংহতি, সহানুভূতি এবং আশার প্রতীক হিসেবে অভিহিত করেন। পাশাপাশি জোর দিয়ে বলেন, “যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বঞ্চনা ও অবিচার দূরীকরণে আমাদের অবস্থান অবিচল থাকবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, কড়া বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : 05:51:40 pm, Thursday, 2 October 2025