Dhaka , Tuesday, 17 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মিশরে অবৈধভাবে কাজের অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

মিশরের বন্দরনগরী পোর্ট সাঈদের আল-হাসান আল-হোসাইন নামের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। বর্তমানে তারা পোর্ট সাঈদের ‘জুনুব আওয়াল’ (প্রথম দক্ষিণ) থানায় পুলিশি হেফাজতে রয়েছেন।

আটক বাংলাদেশিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে জব্দ করা পাসপোর্ট উদ্ধার, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ে সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

থানায় দাখিল করা অভিযোগে তারা উল্লেখ করেন, সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা তাদের পাসপোর্ট নিজেদের কাছে আটকে রেখেছেন এবং দীর্ঘদিনের প্রাপ্য বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করছেন না। প্রত্যেকেরই কোম্পানিটির কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওনা রয়েছে। বারবার চেষ্টা করেও তারা সেই অর্থ ফেরত পাচ্ছেন না। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি অবহিত করে দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রয়োজনীয় অভিযোগ ও আইনগত কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন তারা।

আটক ১৫ জনের মধ্যে ১৪ জনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন সাইদুল ইসলাম, সোহাগ, সজিব হোসেন, ইদ্রিস আলী, সাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানভীর হাসান, শফিকুল ইসলাম, ময়ানুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক বাবু, রবিউল ইসলাম, হাবিবুর রহমান ও এনামুল ইসলাম। অপর একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিশরে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে ২০১৫ সাল থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে। তা সত্ত্বেও একশ্রেণির অসাধু দালাল ও মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অনিয়মিত উপায়ে বাংলাদেশিদের মিশরে নিয়ে আসছেন। পরে তাদের অনেকেই কর্মসংস্থান, বৈধ কাগজপত্র ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়ছেন।

আটক ১৫ বাংলাদেশির মধ্যে নড়াইলের চারজনসহ বেশ কয়েকজনকে কায়রোর আবুর এলাকায় বসবাসরত হৃদয় নামের এক ব্যক্তি মিশরে নিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, কায়রোর মার্গ এলাকায় বসবাসরত নারায়ণগঞ্জের ইরন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে মিশর ও তুরস্কের পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের নিয়ে আসার অভিযোগ রয়েছে।

Tag :
About Author Information

News Update

জনপ্রিয় সংবাদ

মিশরে অবৈধভাবে কাজের অভিযোগে ১৫ বাংলাদেশি আটক

আপডেট টাইম : 11:35:34 am, Tuesday, 17 November 2026