Dhaka , Tuesday, 17 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল অন্য সময় হারাম’, মোনামির নাচ নিয়ে মেঘনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সম্প্রতি তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সে নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একের পর এক তিনটি স্ট্যাটাস দিয়েছেন মডেল থেকে রাজনীতিতে আসা মেঘনা আলম। সেখানে নাচের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জামায়াতে ইসলামীকে কটাক্ষ করেছেন তিনি।

মেঘনা আলমের একটি স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জামাতি নাচ হালাল, মেঘনা আলমকে ফাঁসানোর উদ্দেশ্যে আক্রমণ হলে, নিজের ঘরে অসতর্কতাবশত শরীরের কিছু অংশ দৃশ্যমান ছিল। এটি জায়েজ নাই।’

আরেকটি স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, ‘হিন্দি গানে নাচছিল, নাকি হাদির স্লোগানে?’

তৃতীয় স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, ‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় নাচলে হারাম! নতুন ফতোয়া নিয়ে এসেছে জামায়াতের ভণ্ডরা!’

মেঘনা আলমের এসব মন্তব্যের মধ্য দিয়ে মোনামির নাচের ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে নাচের বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অবস্থান এবং দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে তার এই স্ট্যাটাসগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল অন্য সময় হারাম’, মোনামির নাচ নিয়ে মেঘনা

আপডেট টাইম : 04:34:44 pm, Tuesday, 17 November 2026