Dhaka , Tuesday, 17 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্টারা পাজোভা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান বলে ধারণা করা হচ্ছে। এতে পাইলট নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সার্বিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্টারা পাজোভা ও নোভা পাজোভা শহরের মধ্যবর্তী একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ ও সামরিক পুলিশের সদস্যদের পাঠানো হয়। তারা উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট টাইম : 05:54:02 pm, Tuesday, 17 November 2026