Dhaka , Tuesday, 17 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বার্ড ফ্লু শনাক্তের পর ভারতে হাজারো পাখি নিধনের সিদ্ধান্ত

দক্ষিণাঞ্চলীয় কেরালাম রাজ্যের দুটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রায় ২৬ হাজার পাখি নিধনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী বুধবার (১৮ নভেম্বর) এসব পাখি নিধনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের আলাপ্পুঝা জেলার দুটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত পাখির মধ্যে কোয়েল, মুরগি ও হাঁস রয়েছে।

খামার দুটি থেকে সংগ্রহ করা নমুনা মধ্য ভারতের ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেসে পরীক্ষা করা হয়। পরীক্ষায় বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এদিকে, প্রতিবেশী দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও সতর্কতা বাড়ানো হয়েছে। রাজ্যটির একটি জেলার পোলট্রি খামারে এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ার পর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ।

সংক্রমণ নিয়ন্ত্রণে সেখানে কয়েক হাজার মুরগিও নিধন করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে জাপানের চিবা অঞ্চলের একটি মুরগির খামারে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো উচ্চ সংক্রামক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিশ্চিত হয়।

ওই খামারে প্রায় ৪০ হাজার মুরগি ছিল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বার্ড ফ্লু শনাক্তের পর ভারতে হাজারো পাখি নিধনের সিদ্ধান্ত

আপডেট টাইম : 05:43:49 pm, Tuesday, 17 November 2026