Dhaka , Monday, 23 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

হারানো ম্যাচ নিয়ে পড়ে থাকতে চায় না টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে ওই হার নিয়ে পড়ে থাকতে চান না ক্রিকেটাররা। বরং ম্যাচ থেকে পাওয়া ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের। দলের অনুশীলনও ভালো হচ্ছে বলে জানিয়েছেন পেসার খালেদ আহমেদ।

সেঞ্চুরিয়নে আগামী ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় খালেদ জানিয়েছেন, সবাই প্রথম ম্যাচের হার থেকে বের হয়ে আসার চেষ্টা করছে।

আরও পড়ুন: কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

খালেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই ওভারকাম করার চেষ্টা করছে। প্র্যাকটিসও ভালো হচ্ছে। আমার মনে হয়, যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে সামনে এগোব, সেটাই সবাই ভাবছি।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা নিয়েও আলোচনা চলছে দলের ভেতরে। এ ক্ষেত্রে দলের দুই দক্ষিণ আফ্রিকান কোচের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন ক্রিকেটাররা। কোচ ও অধিনায়কের সঙ্গে এ নিয়ে নিয়মিত কথা হচ্ছে বলেও জানান খালেদ।

তার ভাষায়, ‘এই কন্ডিশনে আমরা কীভাবে খেলব, তা নিয়ে দুই দক্ষিণ আফ্রিকান কোচের (ব্যাটিং কোচ ও সহকারী কোচ) সঙ্গে আলোচনা করছি। কোচ ও ক্যাপ্টেনের বার্তা ছিল-যা চলে গেছে, তা নিয়ে চিন্তা না করে কীভাবে সামনে এগোনো যায়, ভালো ক্রিকেট খেলা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে।’

ম্যাচে তিন দিন ভালো ক্রিকেট খেলেও কিছু ভুলের কারণে জয় হাতছাড়া হয়েছে বলে মনে করেন খালেদ। তবে সেখান থেকেও ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করছে দল। তিনি বলেন, ‘আমরা তিন দিন খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার চেষ্টা করছি। আমাদের যা যা ইতিবাচক দিক আছে, সেগুলো নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।’

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি কর্মী নিয়োগ কমাচ্ছে মালয়েশিয়া

হারানো ম্যাচ নিয়ে পড়ে থাকতে চায় না টাইগাররা

আপডেট টাইম : 06:04:37 pm, Saturday, 21 November 2026