প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ | ১০:০১ এএম
মালয়েশিয়ায় ভুয়া হালাল সনদ ও অনুমোদনহীন হালাল লোগো ব্যবহার করে চুলের রং বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ২৭ হাজার বোতল পণ্য জব্দ করেছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ মন্ত্রণালয় (কেপিডিএন)।
আরও পড়ুন: ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮০ হাজার রিঙ্গিত। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার পেনাংয়ের কামপুং সেলামাত এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। আটক দুজনের মধ্যে একজন স্থানীয় নারী এবং অন্যজন চীনা নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দুজনেরই বয়স ৩০ বছরের মধ্যে।
পেনাং রাজ্যের কেপিডিএনের পরিচালক এস জেগান জানান, ভোক্তাদের অভিযোগের পর মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রায় তিন সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি চালান। এর ভিত্তিতে দুপুর ১টার দিকে গুদামটিতে অভিযান পরিচালনা করা হয়।
প্রবাসীর কথা ডেস্ক 
























