জীবন আসলে নাটকের চেয়েও নাটকীয়! টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে কোভিডের কারণে আটকে পড়েছিলেন। সেটাই পালটে দেয় জীবন। সেই ছেলেই আজ ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ম্যাচে জেতালেন।
মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে চার ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন। তারপর ১৮৮ রান তাড়া করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। আর সেই পারফরম্যান্সের ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ভারতের দিল্লিতে জন্ম নেওয়া নিখিল চৌধুরী।
আরও পড়ুন: হারানো ম্যাচ নিয়ে পড়ে থাকতে চায় না টাইগাররা
ম্যাচটা যেমন ছিলমেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক হ্যারি ব্রুক আর টম ব্যান্টনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ গড়ে ইংলিশরা।
ব্রুক ২৮ বলে ৪ চার আর ৬ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২২ বলে ৩৯ করেন ব্যান্টন। এছাড়া স্যাম কারান ২০ বলে ২১, জর্ডান কক্সের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭ রান।
জবাবে নিখিল চৌধুরীর ব্যাটেই জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া। নিখিল ৩৮ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬৬ রান।
এছাড়া অধিনায়ক মিচেল মার্শ ৩২ বলে ৩৭, স্যাম হার্পার ১৫ বলে ৩২, টিম ডেভিড ১৩ বলে খেলেন ২০ রানের ইনিংস। শেষদিকে জ্যাক এডওয়ার্ডস ১১ বলে অপরাজিত ২৫ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজে তাতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
হরভজনের নেতৃত্বাধীন রঞ্জি দলেও ছিলেন নিখিলবছরছয়েক আগে যখন অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন, সেইসময়ও নিখিল জানতেন না যে অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। দিল্লিতে জন্মগ্রহণের পরে পাঞ্জাবে চলে গিয়েছিলেন নিখিলরা। হরভজন সিংয়ের নেতৃত্বে ২০১৬-১৭ সালে পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির দলেও ছিলেন।
প্রবাসীর কথা ডেস্ক 























