প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ | ৬:২১ পিএম
কুয়েতের আল-সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি উট। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটকীয় এক জীবন! অস্ট্রেলিয়াকে জেতালেন ‘ভারতের ছেলে’ নিখিল চৌধুরী
স্থানীয় গণমাধ্যমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত সংবাদে জানা গেছে, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখলে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।
প্রবাসীর কথা ডেস্ক 























