Dhaka , Friday, 20 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কেন সন্ধ্যায় শিশুদের ঘরে আটকে রাখতে বলেছেন মহানবী (সা.)

শিশুর সুষ্ঠু সুন্দর বেড়ে ওঠা আগামী পৃথিবীর জন্য আশীর্বাদ। বিশুদ্ধ ও পবিত্র শিক্ষার আলোয় বড় হওয়া শিশুই আগামী পৃথিবীর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জাদুকর। শিশুর মনস্তাত্ত্বিক উত্তম বিকাশই সুন্দর দেশ গঠনের চাবি। শিশুর প্রতি অবহেলা ও অনাদর আনাগত দিনের জন্য অভিশাপ।

শিশুকে আদর, আপ্যায়ন, ভালোবাসা ও উত্তম আদর্শে বড় করে তোলা মানুষের নৈতিক দায়িত্ব। হজরত মুহাম্মদ (সা.) শিশুদের সঙ্গে উত্তম ও কোমল আচরণ করতেন। নৈতিকতা ও উত্তম কথা শিক্ষা দিতেন। আদর করতেন। চুমো খেতেন। মসজিদে নিয়ে যেতেন। নামাজের প্রশিক্ষণ দিতেন। বাহনে চড়াতেন। কৌতুক করতেন। তাদের সুষ্ঠু ও নিরাপদ জীবন কামনা করতেন সবসময়। তাদের সঙ্গে কোমল আচরণের জন্য সাহাবিদের আদেশ দিয়েছেন তিনি। তিনি শিশুদের সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন: প্রতারণার সিন্ডিকেট ভেঙে বিদেশে কর্মী পাঠাবে সরকার

রাসুলুল্লাহ (সা.) শুধু দৃশ্যমান বিপদ থেকেই নয়, অদৃশ্য অনিষ্ট থেকেও শিশুদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। এর একটি হলো সন্ধ্যা নেমে এলে বা রাতের প্রথম প্রহরে শিশুদের ঘরের ভেতরে রাখা।

সন্ধ্যা ঘনিয়ে এলে শয়তান ও দুষ্টু জিনেরা সদলবলে জমিনে ছড়িয়ে পড়ে এবং বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করার চেষ্টা করে। বিশেষত শিশু ও নারীরা বেশি শিকার হয়। বদনজর, বদ আসর ও ভয়ভীতি বিভিন্ন মাধ্যমে এ ক্ষতি করে তারা। তাই সময়টি খুব ঝুঁকিপূর্ণ। শিশুদের এ সময় ঘর থেকে বের হতে দিতে বারণ করেছেন নবী (সা.)।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে বা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমরা তোমাদের শিশুদের (ঘরে) আটকে রাখবে। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে, তখন তাদের ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩১২৮)

আরেক হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রাতের সূচনায় (সন্ধ্যার শুরু থেকে) অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলিয়ে রাখো। এই সময় শয়তানরা (চারদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতায়) ছড়িয়ে পড়ে।’ (আদাবুল মুফরাদ, মুসিলম)

হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেছেন, রাতের প্রথম প্রহরে শয়তানদের বিচরণ ও তৎপরতা বেড়ে যায়। এ সময় শিশুদের বিশেষভাবে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, তারা বয়সে ছোট হওয়ায় আল্লাহর জিকির-আজকারে অভ্যস্ত থাকে না এবং নিজেদের নিরাপত্তা সম্পর্কেও সচেতন হতে পারে না। ফলে তারা অদৃশ্য অনিষ্টের ‍ঝুঁকিতে বেশি থাকে।

এ কারণে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের ঘরে রাখা, দরজা-জানালা বন্ধ করা এবং আল্লাহর নাম স্মরণ করা সুন্নতসম্মত আমল। আল্লাহর ইচ্ছায় এসব আমলের মাধ্যমে জিন-শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা লাভের আশা করা যায়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কেন সন্ধ্যায় শিশুদের ঘরে আটকে রাখতে বলেছেন মহানবী (সা.)

কেন সন্ধ্যায় শিশুদের ঘরে আটকে রাখতে বলেছেন মহানবী (সা.)

আপডেট টাইম : 12:45:25 pm, Friday, 20 November 2026