Dhaka , Monday, 23 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিজয়ের কোন দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা?

বিজয়ের কোন দিকটি তার সবচেয়ে প্রিয়-এমন প্রশ্নের জবাবে রাশমিকা জানান, সাধারণত তাকে বিজয়ের অপছন্দের দিক নিয়েই বেশি প্রশ্ন করা হয়, অথচ তার এমন অনেক গুণ রয়েছে যা তিনি গভীরভাবে ভালোবাসেন।

রাশমিকার ভাষায়, ‘এর মধ্যে একটি হলো সেই গভীর ভালোবাসার অনুভূতি। অনেক সময় তাকে এটা মুখে বলতে হয় না, আমি তা দেখতে পাই। এটা কোনো ভাসা ভাসা ব্যাপার নয়; ভালোবাসার এক অন্য মাত্রা, যা আমি সত্যিই ভালোবাসি।’

আরও পড়ুন: শীতে ত্বকের লাবণ্য ধরে রাখার উপায়

সম্পর্কের মূল ভিত্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ ও পারস্পরিক বোঝাপড়ার ওপরই একটি সম্পর্ক দাঁড়িয়ে থাকে। একই স্বপ্ন, বাড়ি এবং জীবনের সবকিছু ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের রীতিনীতিগুলো গড়ে ওঠে; বিয়ের সময় নাগাদ সেগুলো এমনভাবে বোঝা হয়ে যায় যে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনে বাগদান সেরেছিলেন রাশমিকা ও বিজয়, যা উদয়পুরে তাদের বিয়ের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্যে আসে।

এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয়ের কিছু মন্তব্য এবং বাগদানের আংটি ও প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। সে সময় নেটিজেনদের কটাক্ষ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ইনস্টাগ্রামে বিবৃতি দেওয়ার পাশাপাশি হায়দরাবাদ সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছিলেন এই তারকা জুটি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন সিনেমা ‘মাইসা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি কর্মী নিয়োগ কমাচ্ছে মালয়েশিয়া

বিজয়ের কোন দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা?

আপডেট টাইম : 12:01:21 pm, Monday, 23 November 2026