Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জয়পুরহাটে দীঘির পাড়ে এবার ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে। তিন শতাধিক বছরের পুরোনো এই দীঘির কোলঘেঁষে নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে বসেছিল এবারের জমকালো আয়োজন। এতে অংশ নেন হাজারো দর্শক।

হানিফ সংকেতের পরিকল্পনা, রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’ বরাবরই দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে। সেই ধারাবাহিকতায় এবার জয়পুরহাটের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি, কৃষি ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে একটিতে জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের শ্রোতাপ্রিয় তিনটি গান নিয়ে একটি সংকলিত পরিবেশনা।

আরও পড়ুন: মাতৃত্বেও সফল তারা

এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি।

জেলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। পাশাপাশি ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মণকে নিয়েও রয়েছে বিশেষ প্রতিবেদন।

দর্শকপর্বে জয়পুরহাটের ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে স্থানীয় ভাষায় পরিবেশিত হবে নাট্যাংশ। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আগামী ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে দীঘির পাড়ে এবার ‘ইত্যাদি’

আপডেট টাইম : 06:15:08 pm, Sunday, 22 November 2026