Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মধ্যরাতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন, ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙাম’ এর শুটিংয়ের পরপর দুই দিন শিডিউল ফাঁসানো ও অসহযোগিতার অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। এতে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি ও শুটিং ইউনিটকে ভোগান্তিতে ফেলা হয়েছে বলে দাবি করেছেন নাটকটির লেখক ও পরিচালক মানসুর আলম নির্ঝর এবং শুটিং ইউনিটের সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে অভিনেতা পাভেলের বাসার নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নির্মাতা নির্ঝর।

আরও পড়ুন: বিয়ে করতে চান অনন্যা, মা হতেও ভীষণ আগ্রহী

সংবাদ সম্মেলনে নির্ঝর বলেন, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’ শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন পাভেল। সে অনুযায়ী শুটিংয়ের জন্য সেট প্রস্তুত করা হয়। পাভেলকে শুটিং সেটে নিয়ে যাওয়া জন্য একটি গাড়ি নিয়ে পুরো দিন তার বাসার নিচে অপেক্ষা করেছে। এছাড়াও শুটিং ইউনিট দিনভর তার অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।

নির্মাতার দাবি, ওই দিন ধারাবাহিকটিতে পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীসহ প্রায় ৬০ জনের একটি ইউনিট পাভেলের জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে গভীর রাতে পল্লবীতে তার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।

নির্ঝর আরও বলেন, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বর পাভেলের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুতসহ অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তবে তিনি যেহেতু তাদের প্রকল্পে কাজ করছেন, তাই বিষয়টি বিবেচনা করে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর শুটিংও করেন পাভেল। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ করেন নির্মাতা। এতে শুটিং সেটসহ সব মিলিয়ে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন নির্ঝর।

তিনি জানান, পাভেলের এ কর্মকাণ্ডের বিষয়ে ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অবহিত করেছেন। পাশাপাশি বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসম্মুখে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ধারাবাহিকটির ভবিষ্যৎ শুটিং নিয়ে হতাশা প্রকাশ করে নির্মাতা বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার কোনো উপায় নেই। জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না তিনি। গল্প ও নির্মাণের মানের সঙ্গে কোনো আপস করতেও রাজি নন।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলেও এ ধরনের শিডিউল ফাঁসানোর ঘটনা এবারই প্রথম দেখেছেন বলে জানান নির্মাতা মানসুর আলম নির্ঝর।

'হাঙামা’ নাটকের অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন সাইদুর রহমান পাভেল, সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে। নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন নির্মাতা।

এ বিষয়ে অভিনেতা পাভেলের সাথে যোগাযোগ করলে তার সারা মেলেনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন, ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

আপডেট টাইম : 02:50:11 pm, Sunday, 22 November 2026