Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কেন দেশে ফিরতে পারছেন না মৌসুমী, জানা গেল কারণ

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী গত তিন বছর ধরেই আছেন যুক্তরাষ্ট্রে। মৌসুমী থাকেন যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। স্বামী-স্ত্রী দুই দেশে থাকায় দীর্ঘ এই দূরত্ব নিয়ে একাধিকবার তাদের দাম্পত্য সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে কেন বাইরে থাকছেন মৌসুমী এমন প্রশ্ন সকলের। এবার তিনি নিজেই জানালেন দেশে ফিরতে না পারার কারণ।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমী জানান, মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে নড়তে পারছেন না তিনি। তার কথায়, ‘ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তার দেখাশোনার বিষয়টা আছে। নিজের নিয়মিত কাজের পাশাপাশি আম্মার দেখাশোনার বিষয়টা তো অবশ্যই আছে।’

আরও পড়ুন: ৫৪ জনের সরকারি চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

এ সময় মায়ের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানান বার্ধক্যজনিত কারণে একা চলার সক্ষমতা হারিয়েছেন তিনি। দেখভাল করতে সার্বক্ষণিক কাউকে প্রয়োজন। মৌসুমী বলেন, ‘আম্মার বয়স হয়েছে, তিনি এখন আর একা চলতে পারেন না। তার হেল্পের দরকার হয়। দেখা গেল, একদিন নিজে নিজে হাঁটতে পারছেন, পরদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এই হচ্ছে এখন আম্মার অবস্থা। ডিমেনশিয়া আছে একটু, এটাও বয়সের কারণে। এর বাইরে অন্য কোনো জটিল সমস্যা নেই।’

একসময় সিনেমা নিয়ে যত ব্যস্ততা ছিল। এখন অনেকটাই অবসর। সময়টুকু মায়ের সঙ্গে কাটাতে চান উল্লেখ করে বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে একটা সময় তো আম্মাকে সেভাবে সময় দিতে পারিনি। শুটিং আরও অন্যান্য ব্যস্ততা। চাইলেও তখন সময় দেওয়াটা সম্ভব ছিল না। তাই এখন যেহেতু কাজ কম, তাই মাকে এখন সময় দিচ্ছি। চোখের সামনে আম্মাকে শিশুর মতো হয়ে যেতে দেখছি। এ সময় আম্মার পাশে থাকতে পারছি, এটাই অনেক বেশি আনন্দের ও ভালো লাগার।’

মৌসুমীর মেয়ে ফাইজা নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। মাকে নিয়ে মেয়ের সঙ্গেই আছেন তিনি। অন্যদিকে ছেলে ফারদীন এহসান স্বাধীন আছেন দুবাইয়ে। আর ওমর সানী বাংলাদেশেই। অভিনয়ের পাশাপাশি ব্যবসা দেখাশোনা করছেন নায়ক।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কেন দেশে ফিরতে পারছেন না মৌসুমী, জানা গেল কারণ

আপডেট টাইম : 05:47:09 pm, Sunday, 22 November 2026