Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আমিরাতে চাকরির নামে প্রতারণার নতুন ফাঁদ, নিয়োগপত্র যাচাই করবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে চাকরির আশায় অর্থ খরচ করার আগে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মধ্যে প্রতারণা শনাক্তে পাঁচটি সতর্কসংকেত প্রকাশ করেছে আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই)। এসব লক্ষণের কোনোটি দেখা গেলে নিয়োগপ্রক্রিয়া স্থগিত রেখে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে চাকরির নিশ্চয়তা দেওয়ার নামে অর্থ দাবি, ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ কিংবা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেনের প্রস্তাবকে প্রতারণার সম্ভাব্য কৌশল হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রণালয়। পাশাপাশি শুধু হোয়াটসঅ্যাপ বা মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা ব্যক্তিদের ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৬০ বছর ধরে মানুষকে খাওয়ান নুরুদ্দীন, এবার মেজবানে অতিথি ১০ হাজার

বাংলাদেশি কর্মীদের জন্য আমিরাত সরকারের এই সতর্কতা বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের অন্যতম প্রধান গন্তব্য। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের ৭০ শতাংশের বেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে যান। সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতও বাংলাদেশি কর্মীদের অন্যতম বড় শ্রমবাজার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় এক কোটি বাংলাদেশি কর্মরত রয়েছেন। বিপুলসংখ্যক মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্র ভুয়া চাকরির প্রস্তাব ও নিয়োগপত্রের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে।

প্রতারণা চেনার পাঁচটি সতর্কসংকেত গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় চাকরিপ্রার্থীদের জন্য পাঁচটি বিশেষ সতর্কসংকেত তুলে ধরেছে।

১. চাকরির শর্ত হিসেবে নতুন ব্যাংক হিসাব খোলা নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীকে তার নিজের নামে নতুন ব্যাংক হিসাব খুলতে বললে সতর্ক হতে হবে। এ ধরনের অনুরোধের উদ্দেশ্য ও বৈধতা যাচাই করা জরুরি।

২. ব্যাংকের গোপন তথ্য সংগ্রহের চেষ্টা কোনো অপরিচিত ব্যক্তি কিংবা যাচাই না করা প্রতিষ্ঠানের কাছে ব্যাংক হিসাবের গোপন তথ্য চাওয়া প্রতারণার অন্যতম লক্ষণ। চাকরির অজুহাতে আর্থিক তথ্য চাইলেও তা সরবরাহ করা থেকে বিরত থাকতে হবে।

৩. চাকরি দেওয়ার বিনিময়ে অর্থ দাবি নিয়োগ নিশ্চিত করা, চাকরির প্রস্তাব কার্যকর করা কিংবা নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে চাকরিপ্রার্থীর কাছে টাকা চাওয়া হলে সতর্ক হতে হবে। বৈধতা নিশ্চিত না করে এ ধরনের অর্থ পরিশোধ করা উচিত নয়।

৪. ব্যক্তিগত ব্যাংক হিসাব দিয়ে অর্থ লেনদেনের প্রস্তাব চাকরিপ্রার্থীর ব্যাংক হিসাবে টাকা পাঠানো কিংবা সেই অর্থ অন্য কোনো ব্যাংক হিসাবে স্থানান্তর করতে বলা হলে তা বড় ধরনের সতর্কসংকেত। এ ধরনের প্রস্তাবে সম্মতি দিলে আর্থিক প্রতারণার পাশাপাশি আইনি জটিলতার ঝুঁকিও তৈরি হতে পারে।

৫. শুধু হোয়াটসঅ্যাপ বা মেসেজিং অ্যাপে যোগাযোগ কোনো প্রতিষ্ঠানের অফিসিয়াল ফোন নম্বর, ঠিকানা বা যাচাইযোগ্য যোগাযোগের তথ্য না দিয়ে শুধু হোয়াটসঅ্যাপ কিংবা অন্য মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে চাপ দেওয়া হলে সতর্ক থাকতে হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের পরিচয় ও যোগাযোগের মাধ্যম স্বাধীনভাবে যাচাই করা জরুরি।

মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, এসব লক্ষণের কোনোটি দেখা গেলে চাকরির প্রস্তাব গ্রহণ বা আর্থিক লেনদেনের আগে পুরো বিষয়টি যাচাই করতে হবে। বিশেষ করে নিয়োগপত্রের সত্যতা নিশ্চিত না হয়ে কাউকে টাকা দেওয়া কিংবা ব্যক্তিগত ও ব্যাংকসংক্রান্ত তথ্য সরবরাহ করা উচিত নয়।

অনলাইনে নিয়োগপত্র যাচাইয়ের সরকারি ব্যবস্থা ভুয়া নিয়োগপত্রের ফাঁদ থেকে বাঁচতে আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগপত্র যাচাইয়ের ব্যবস্থাও রেখেছে। মন্ত্রণালয়ের সিস্টেমের মাধ্যমে ইস্যু করা বৈধ নিয়োগপত্রে নির্দিষ্ট সিরিয়াল নম্বর ও বারকোড থাকে। এসব তথ্য ব্যবহার করে চাকরিপ্রার্থীরা নিয়োগপত্রের সত্যতা যাচাই করতে পারবেন।

এ জন্য তিনটি সরকারি মাধ্যম ব্যবহার করা যাবে: মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের (MOHRE) অফিসিয়াল ওয়েবসাইট। ‘MOHRE UAE’ মোবাইল অ্যাপ। মন্ত্রণালয়ের হটলাইন ৬০০৫৯০০০০। অর্থাৎ কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর দেওয়া কাগজের ওপর নির্ভর না করে সরাসরি আমিরাত সরকারের নির্ধারিত মাধ্যমে নিয়োগপত্র যাচাই করার সুযোগ রয়েছে।

সরকারি মাধ্যমে বাড়ছে তথ্য যাচাই আমিরাতের শ্রমবাজার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৬ লাখের বেশি মানুষ মন্ত্রণালয়ের বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ ও তথ্য যাচাই করেছেন। এই পরিসংখ্যানের মধ্য দিয়ে শ্রমবাজারসংক্রান্ত তথ্য ও সরকারি সেবা গ্রহণে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে বিদেশে চাকরি খোঁজার ক্ষেত্রে সরকারি ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্বও স্পষ্ট হয়েছে।

বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশে চাকরির প্রস্তাব পেলেই সেটিকে বৈধ ধরে না নেওয়া। নিয়োগদাতা প্রতিষ্ঠানের পরিচয়, চাকরির শর্ত, নিয়োগপত্র এবং অর্থ লেনদেনের বিষয়গুলো যাচাই করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

কারণ, একটি ভুয়া নিয়োগপত্রের কারণে শুধু বিদেশে যাওয়ার স্বপ্নই ভেঙে যেতে পারে না, হারাতে হতে পারে পরিবারের সঞ্চয় ও ঋণ করে জোগাড় করা কষ্টের টাকাও। তাই আমিরাতে যাওয়ার আগে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ হলো, প্রথমে নিয়োগপত্রের সত্যতা যাচাই, তারপর পরবর্তী প্রক্রিয়ায় এগোনো।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আমিরাতে চাকরির নামে প্রতারণার নতুন ফাঁদ, নিয়োগপত্র যাচাই করবেন যেভাবে

আপডেট টাইম : 06:15:19 pm, Sunday, 22 November 2026