অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।
অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও ব্যক্তিত্ব দিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়েন মন্দিরা।
আরও পড়ুন: পরিবারের জন্য সোনা কেনার আগে কয়েকটি বিষয় জেনে নিন!
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিতে রুপালি ও সোনালি কারুকাজের পোশাক, নজরকাড়া গয়না এবং পরিপাটি সাজে দেখা গেছে তাকে। কখনো সিঁড়ির পাশে বসে, কখনো দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার সাজে ছিল আভিজাত্য ও গ্ল্যামারের ছাপ।তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে মন্দিরার ক্যাপশন ‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’। যদিও এই মন্তব্যের মাধ্যমে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেছেন কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
প্রবাসীর কথা ডেস্ক 


















