Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

ইরানকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য, আগামী চার বছর কিংবা ১৫-২০ বছর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন এলেও যেন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ না থাকে।শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমি এমন একটি চুক্তি করতে চাই, যা স্থায়ী হবে। যাতে চার বছর, ১৫ বছর কিংবা ২০ বছর পর কোনো অযোগ্য প্রেসিডেন্ট ক্ষমতায় এলেও এই চুক্তি কার্যকর থাকে। আমি কাউকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে দেব না।’ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিয়ে তার খুব বেশি আগ্রহ নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এরই মধ্যে দুটি শাসনব্যবস্থার পতন ঘটিয়েছেন তিনি। তবে কোন দুটি শাসনব্যবস্থার কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দফার হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকে তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্বে রয়েছেন।ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার মতে, ‘ইরানি কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করা খুব, খুব কঠিন। আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প

আপডেট টাইম : 12:44:51 pm, Sunday, 22 November 2026