Dhaka , Saturday, 28 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১

মিসরের রাজধানী কায়রোর ঘণবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকায় এক অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। বুধবার সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্রাক উল্টে যাওয়ার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন অংশকে সংযুক্তকারী ব্যস্ত মহাসড়ক রিং রোডে একটি জ্বালানিবাহী ট্রাক উল্টে গিয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত। ট্রাকটির আশপাশে থাকা যানবাহনগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুন: তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

এএফপি-র ফুটেজে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ কায়রোর আল-ওয়ারাক এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী ও ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। এ সময় আতঙ্কিত গাড়িচালকরা হর্ন বাজিয়ে দ্রুত এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মহাসড়কের আশপাশের ভবনগুলো আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আহত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আবদেল রহমান খলিল নামের এক ব্যক্তি এএফপি-কে জানান, দুর্ঘটনার পরপরই তিনি সেখানে পৌঁছান এবং দেখেন যে উল্টে যাওয়া জ্বালানিবাহী ট্রাকটি দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, “দৃশ্যটি ছিল ভয়াবহ।”

এএফপি-র ছবিতে দুর্ঘটনার পরবর্তী ভয়াবহ চিত্র ফুটে ওঠে; অনেক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকলকর্মীরা ট্রাকের ধ্বংসাবশেষে আগুন নেভানোর কাজ করছেন।

মিশরের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। আগুনে মারাত্মকভাবে দগ্ধ ব্যক্তিদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা জরুরি সতর্কতার মাত্রা বাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার দুর্ঘটনাস্থল এবং নিকটস্থ হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, অপরিকল্পিত বসতি এলাকা এবং অনেক ক্ষেত্রে জরাজীর্ণ অবকাঠামোর কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তো বটেই, এমনকি রাজধানী কায়রোর ভবনগুলোতেও জরুরি অবস্থায় বেরিয়ে আসার পথ (ফায়ার এস্কেপ), ধোঁয়া শনাক্তকারী যন্ত্র (স্মোক ডিটেক্টর) বা সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা (অ্যালার্ম) খুবই বিরল। এছাড়া অনেক এলাকায় সরু রাস্তার গোলকধাঁধার কারণে অগ্নিনির্বাপক গাড়িগুলোর পক্ষে দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

গাড়ি দুর্ঘটনাও দেশটিতে নিত্যনৈমিত্তিক ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা এসব দুর্ঘটনার জন্য দায়ী। মিসরে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতাও সেখানে ব্যাপক।

মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তার আগের বছর মারা গিয়েছিলেন ৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।

গত আগস্ট মাসে উত্তর মিশরে কৃষি শ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন, যাদের মধ্যে অনেকেই ছিল কিশোর-কিশোরী।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে বন্দুকধারীদের গুলিতে সুন্নি আলেম নিহত

কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১

আপডেট টাইম : 11:59:25 am, Thursday, 26 November 2026