Dhaka , Friday, 27 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সঙ্কটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত। বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড জারা ও এইচএন্ডএম তাদের নভেম্বরের প্রথম ১৫ দিনের প্রায় ১০ শতাংশ অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। যার বেশিরভাগ গেছে ভারতে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটিকে কয়েকজন কারখানা মালিক বলেছেন, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যহত এবং ব্যয় বৃদ্ধির কারণে, বাংলাদেশ যে অন্যান্য দেশ থেকে এগিয়ে ছিল এবং সুবিধা পেত, সেটি ক্ষতিগ্রস্থ হয়েছে।”

আরও পড়ুন: যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯৭ ফিলিস্তিনি

তিনজন কারখানা মালিক বলেছেন, নভেম্বরের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার সরে গেছে। যার বেশিরভাগ অংশ ভারতে গেছে।

পোশাক শিল্পের নেতারা বলেছেন, বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের ‘কম দামে পোশাক উৎপাদনের’ সুবিধাটি দুর্বল হয়ে গেছে। এই সুবিধার কারণেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক উৎপাদনকারী হয়েছিল।

বিজেএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে এখন পর্যন্ত উৎপাদন ক্ষতি হয়েছে ৪০০ মিলিয়ন ডলার। আর তৈরি পোশাক বাংলাদেশের এমন শিল্প যেখান থেকেই দেশের ৮০ শতাংশ রপ্তানি আয় হয়।

রয়টার্স বলেছে, বাংলাদেশের শ্রমিক বিক্ষোভের কারণে সববেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছে। তাদের লক্ষ্য হলো তাদের সরবরাহ ব্যবস্থায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার ব্যাপারে জারা ওনার ইনডেস্কের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো উত্তর দেয়নি। এছাড়া এমএন্ডএস, এইচএন্ডএম এবং সেলিও-ও কোনো জবাব দেয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা: দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

আপডেট টাইম : 07:35:31 pm, Friday, 27 November 2026