বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র নতুন পর্বের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এবারের পর্বে একসঙ্গে হাজির হচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষান। প্রোমোতে দুই তারকার মজার কথোপকথন, হাস্যরস আর অক্ষয়ের এক মন্তব্য এরই মধ্যে নজর কেড়েছে।
প্রোমোর শুরুতে অক্ষয় কুমারকে ‘রক্তে পাঞ্জাবি এবং বলিউডের আইকন’ বলে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর। এরপর মঞ্চে স্বাগত জানান রবি কিষানকে। মজার ছলে তাকে ‘বিহারের ব্র্যাড পিট’ বলেও সম্বোধন করেন করণ। এ সময় রবি কিষান নিজের জনপ্রিয় সংলাপ ‘জিন্দেগি ঝান্ডওয়া, ফির ভি ঘমান্ডওয়া’ বলে দর্শকদের আনন্দ দেন।
প্রবাসীর কথা ডেস্ক 



















