
‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ শিরোনামে বইটি সম্পাদনা করেছেন সুব্রত কুমার দাস।
কানাডার ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, চিকিৎসা, গণমাধ্যম, শিক্ষা ও সাহিত্যের মতো ৩০টি বিষয়ের উপর প্রবাসী লেখকদের বিশ্লেষণধর্মী লেখা নিয়ে প্রকাশিত হলো বই ‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’।
কানাডা জুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী লেখকের নির্বাচিত রচনা স্থান পেয়েছে এতে। ঢাকার ‘বেহুলা বাংলা প্রকাশন’ থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন লেখক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক সুব্রত কুমার দাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, শনিবার স্কারবরোর বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারে বইটির পাঠ উন্মোচনের আয়োজন করে ‘কানাডা জার্নাল’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর হোসেন। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ এস এম নুরুল্লাহ তরুন।
ফারজানা হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় বইটির পৃষ্ঠপোষক সূর্য চক্রবর্তী, মাহবুব ওসমানী ও মনীষ পালকে। বইটি নিয়ে আলোচনা করেন ফজলুল হক সৈকত।
‘কানাডা: বিবিধ প্রসঙ্গ’ বইয়ে স্থান পাওয়া লেখকদের মধ্যে রয়েছেন: অসীম ভৌমিক, কাজী হেলাল, চয়ন দাস, জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন, জান্নাতুল নাইম, তাসমিনা খান, দিলীপ চক্রবর্তী, দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, ননীগোপাল দেবনাথ, প্রতিমা সরকার, মনীষ পাল, মম কাজী, মানসী সাহা, মাহবুব ওসমানী, রতন সাহা, রেশমা মজুমদার শম্পা, রোকসানা পারভীন শিমুল, রোকসানা লেইস, শেখর ই গোমেজ, শ্রেয়সী বোস দত্ত, সামিনা চৌধুরী, সুজিত কুসুম পাল, সুশীল কুমার পোদ্দার, সোনালী রায়, স্বপন কুমার দেব, অতনু দাশ গুপ্ত, ঝর্ণা চ্যাটার্জী, পূর্বাশা চৌধুরী ও শাহানা আকতার মহুয়া।

নিজস্ব প্রতিবেদক 





















