Dhaka , Sunday, 22 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশে ছুটিতে আসার আগে সিডনিতে ডেঙ্গুর টিকা নিচ্ছেন প্রবাসীরা বাংলাদেশিরা

বাংলাদেশে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন সিডনিপ্রবাসী অনেক বাংলাদেশি। তবে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এবার ভ্রমণের পাশাপাশি পরিবারের স্বাস্থ্য সুরক্ষাকেও গুরুত্ব দিচ্ছেন তারা। দেশে ডেঙ্গুর প্রকোপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ায় বসেই ডেঙ্গু প্রতিরোধী টিকা নিচ্ছেন প্রবাসীরা। বিশেষ করে শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। ফলে সিডনির বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ওষুধের দোকানে বাড়ছে টিকার চাহিদা।

জাপানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদার তৈরি ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ এখন অস্ট্রেলিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্রের মাধ্যমে পাওয়া যাচ্ছে। টিকাটি সহজলভ্য হওয়ার পর থেকেই সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এর চাহিদা বেড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিভিন্ন ওষুধের দোকানে নতুন চালান আসার পরপরই তা শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা

সিডনির সেন্ট ম্যারিস মেডিক্যাল সার্জারিতে গিয়ে দেখা গেছে, পরিবারের একাধিক সদস্যকে সঙ্গে নিয়ে টিকা নিতে আসছেন বাংলাদেশিরা। শিশু থেকে শুরু করে প্রবীণ, সব বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়েছে সেখানে।

কেন্দ্রটির চিকিৎসক সাবরিনা আফরিন জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা ও আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। সামনে বড় ছুটিতে বাংলাদেশসহ ডেঙ্গুপ্রবণ দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা থাকায় অনেকে আগেভাগেই টিকা নিচ্ছেন। তিনিও শিগগির বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে ইতোমধ্যে টিকা নিয়েছেন।

সাবরিনা আফরিনের ভাষ্য, জাপানের তৈরি এই টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে ইতিবাচক তথ্য থাকায় মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে ছুটির মৌসুমে বাংলাদেশে যাতায়াত করবেন এমন অনেকেই ভ্রমণের আগে ডেঙ্গু থেকে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন।

একই প্রবণতা দেখা গেছে সিডনির বাঙালিপাড়া হিসেবে পরিচিত লাকেম্বায়। লাকেম্বা মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মাসুম আহমেদ বলেন, প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি ডেঙ্গুর টিকা নেওয়ার জন্য ব্যবস্থাপত্র নিতে আসছেন। দেশে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় এবার পরিবারের সদস্যদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তারা। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে যারা দেশে যাবেন, তাদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বেশি।

টিকা নেওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন লাকেম্বার বাসিন্দা মোহাম্মদ ইরফান খান। সামনে দীর্ঘ ছুটিতে সন্তানদের নিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। দেশে ডেঙ্গুর প্রকোপ নিয়ে দুশ্চিন্তা থেকেই নিজের পাশাপাশি ছোট ছেলে ও মেয়েকেও টিকা দিয়েছেন তিনি।

ইরফান খান বলেন, এক সপ্তাহ আগে তারা তিনজনই টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর তাদের কারও জ্বর বা উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তার ভাষায়, দেশে যাওয়ার আগে টিকা নিতে পারায় পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

এদিকে সিডনির প্রাইসলাইন, কেমিস্ট ওয়্যারহাউসসহ বিভিন্ন ফার্মেসিতে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য ডেঙ্গুপ্রবণ দেশে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে কিউডেঙ্গার চাহিদা বেড়েছে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দোকানে টিকা আসার পর দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।

চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, চার বছর বা তার বেশি বয়সীরা এই টিকা নিতে পারেন। প্রতি ডোজের পরিমাণ শূন্য দশমিক ৫ মিলিলিটার। পূর্ণ কোর্স সম্পন্ন করতে দুটি ডোজ নিতে হয়। প্রতিটি ডোজের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। প্রথম ডোজ নেওয়ার অন্তত ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

সে হিসাবে ছুটির আগে সিডনিতে প্রথম ডোজ নিয়ে বাংলাদেশে যাবেন অনেকে। দেশে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় ফেরার পর নির্ধারিত সময় অনুযায়ী দ্বিতীয় ডোজ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে কখনো ডেঙ্গুতে আক্রান্ত হননি, এমন ব্যক্তিরাও অস্ট্রেলিয়ায় এই টিকা নেওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে শুধু আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ব্যক্তিরাই নন, ভ্রমণের আগে আগাম সুরক্ষা নিতে আগ্রহী প্রবাসীদের মধ্যেও বাড়ছে টিকাটির চাহিদা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ছুটিতে আসার আগে সিডনিতে ডেঙ্গুর টিকা নিচ্ছেন প্রবাসীরা বাংলাদেশিরা

আপডেট টাইম : 01:02:14 pm, Sunday, 22 November 2026