Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নৌ অবরোধ মোকাবিলায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি অবরুদ্ধ করার জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ হুঁশিয়ারি দেন। 

আরও পড়ুন: আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরান ও ওমানের বৈঠক

তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই এই পদক্ষেপ সহ্য করব না এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করব।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়।

পরে ইরান আঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নেয় এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে তার সমর্থিত সশস্ত্র দলগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হয়।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অবরোধে ইরানের অব্যাহত পদক্ষেপের কারণে জলপথটি এই সংঘাতের মূল কেন্দ্রে পরিণত হয়।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ জারি করে। পরবর্তীতে ওয়াশিংটন একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ স্থলপথের রুটগুলো বিচ্ছিন্ন করতে একটি বিশেষ টাস্কফোর্স চালু করে।

বাঘাই বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে যে, আমেরিকানরা যাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং নৌ অবরোধ হিসেবে বর্ণনা করেছে তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে একটি সামরিক আগ্রাসনের শামিল’।

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরানের হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে’।

তেহরানের নিষিদ্ধ ঘোষণা করা রুট ব্যবহারের চেষ্টার সময় জাহাজে আগুন লাগার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে ইরানি বাহিনী।

সংকটের স্থায়ী সমাধানের পথ হিসেবে জুনে প্রণীত চুক্তিটি ভেস্তে যাওয়ার পর থেকে বিশেষ করে এই সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে।

ইরান জানিয়েছে যে, অবরোধ তুলে নেওয়াসহ ওয়াশিংটন তাদের দাবিসমূহ মেনে নিলে মাত্র দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব।

বাঘাই বলেন, ‘আমেরিকান পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তবে দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালী এবং এই অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব’। 

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নৌ অবরোধ মোকাবিলায় সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

আপডেট টাইম : 11:21:19 am, Tuesday, 24 November 2026