Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইনতান-বিদোর সড়কের ১৯ কিলোমিটার এলাকায় লরির ধাক্কায় এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

হিলির পেরাক জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার চুয়া কোক লিয়ান জানান, সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে দুর্ঘটনাটির খবর পায় ট্রাফিক তদন্ত ও প্রয়োগ শাখা। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরি ও মোটরসাইকেল উভয় যানই বিদোর থেকে তেলুক ইনতানের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতা ২ বাংলাদেশি গ্রেপ্তার

পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে একটি মোড় ঘুরতে গিয়ে বাংলাদেশের দুই নাগরিককে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় স্থানীয় এক মালয়েশীয়র চালিত লরি। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান এবং তার সাথে থাকা অপর বাংলাদেশি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় লরি চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

তদন্তে জানা গেছে, নিহত মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করা হচ্ছে এবং চালকের রক্তের নমুনা টক্সিকোলজি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি পলাতক আরোহীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।  

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় লরির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

আপডেট টাইম : 03:09:53 pm, Tuesday, 24 November 2026