Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পাপুয়া নিউ গিনিতে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পুলিশ

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে পারভেজ মো. আবু নাঈম (৩৭) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। তাকে অপহরণ কিংবা কোথাও জিম্মি করে রাখা হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ ও তার কর্মস্থল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মিশরের মাটিতে দেশের গৌরব, সেরা দশে ৭ বাংলাদেশি শিক্ষার্থী

প্রতিবেদন অনুযায়ী, রোববার বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন পারভেজ। কোথায় যাচ্ছেন, সে বিষয়ে সহকর্মী বা কর্তৃপক্ষকে কিছু জানিয়ে যাননি তিনি।

ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট ও সেন্ট্রাল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার বেঞ্জামিন তুরি জানান, এ ঘটনায় রাজধানীর বোরোকো পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পারভেজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার কর্মস্থল কর্তৃপক্ষ। তাকে অপহরণ বা জিম্মি করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, বিমানযাত্রীদের তথ্য যাচাই করে দেখা গেছে, নিখোঁজ হওয়ার দিন বিকেলে পারভেজ লায়ে শহরে গিয়েছিলেন। বিষয়টি দেশটির অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হয়েছে।

পুলিশের ধারণা, তিনি হাইল্যান্ডস অঞ্চল অথবা মাদাংয়ে অবস্থান করতে পারেন। তার সন্ধানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে পারভেজের কর্মস্থল কর্তৃপক্ষও তার খোঁজ পেতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে। তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে থাকা পরিবারের কাছে খবর পৌঁছে দিতে চায় তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

পাপুয়া নিউ গিনিতে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পুলিশ

আপডেট টাইম : 05:58:19 pm, Tuesday, 24 November 2026