Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের ৭ জনকে মুক্তি দিয়েছে হামাস

গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাস সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এর বাইরে আরও ১৩ বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে, প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছেন। খবর আল–জাজিরার।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন। তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন, যেখানে ইসরায়েলি সংসদ ‘কনেসেট’-এ ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে নির্ধারিত গাজা যুদ্ধবিরতি সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবেন।

উত্তর গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে বহু ফিলিস্তিনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ঘরে ফিরে যাচ্ছেন। তবে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সরঞ্জামের ঘাটতি এখনও প্রকট বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের ৭ জনকে মুক্তি দিয়েছে হামাস

আপডেট টাইম : 12:26:51 pm, Monday, 13 October 2025