Dhaka , Tuesday, 24 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ইনিংস হার এড়ানো সম্ভব হলেও দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে রাবাদার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলে ফাইফারসহ ৬ উইকেট নিয়েছেন সাইমন হারমার। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: স্ত্রীর ‘পরকীয়া’ কাজে লাগিয়ে শতকোটি টাকার মালিক স্বামী

শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে প্রথম বলেই বড় শট খেলার প্রচেষ্টায় মিডউইকেট মার্কাস অ্যাকারম্যানকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন এবাদত হোসেন। ফলে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে অলআউট করেন হারমার।

পঞ্চম দিনের শুরুতে দুই অভিজ্ঞ ব্যাটারের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা হয়েছেন দায়িত্ব নিতে ব্যর্থ। রাবাদার ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন লিটন। ব্যাটের ভেতরের কানায় লেগে বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ৩৯ রান করে ফিরতে হয় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটারকে।

২২ রান করা মুশফিকও ফেরেন দ্রুতই। সাইমন হারমারের বলে ডাউন দ্য উইকেটে ডিফেন্স করতে বলে একইসময়ে স্পর্শ করে গ্লাভস ও প্যাডে। সেই ক্যাচ অনায়াসে লুফে নেন অতিরিক্ত ফিল্ডার করবিন বস্ক। আম্পায়ার শুরুতে সাড়া না দিলেও পরে রিভিউ করে স্বাগতিকরা। পরে সিদ্ধান্তে বদলাতে বাধ্য হয় মাঠের আম্পায়ার আহসান রাজা। তার বিদায়ে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

দুটি চার মারলেও ১৫ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। সাইমন হারমারের বলে তিনি প্যাভিলিয়নে ফেরেন। উইকেট ছেড়ে বেরিয়ে শট খেলতে গিয়ে স্টাম্পিং হন।

হারমারের স্পিনে বিভ্রান্ত হয়ে মুশফিকের মতো করবিন বস্ককে ক্যাচ দিয়ে নবম ব্যাটার হিসেবে হাসান মাহমুদ আউট হন ২ রান করে। তাকে ফিরিয়েই ফাইফার পূর্ণ করেন হারমার।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার রায় কার্যকরে আন্তর্জাতিক তৎপরতা চালাবে মালয়েশিয়া

দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আপডেট টাইম : 04:17:12 pm, Thursday, 19 November 2026