Dhaka , Monday, 23 November 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সুখবর দিলেন সামান্থা

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তারা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী। গত ১৯ নভেম্বর তাদের ঘরে জন্ম নিয়েছে পুত্রসন্তান।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানান এই তারকা দম্পতি।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

শেয়ার করা ছবিতে দেখা যায়, সামান্থা ও রাজ স্নেহভরে তাদের ছেলের ছোট্ট আঙুল ধরে আছেন। ছবির ক্যাপশনে সন্তানের নাম ও জন্মতারিখ জানিয়ে অভিনেত্রী লেখেন, তাদের পুত্রসন্তান দেব নিদিমোরুর জন্ম ১৯ নভেম্বর। এই নতুন অতিথির আগমনে তাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে।

সামান্থার এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্ত ও তারকারা। অভিনেতা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও বরলক্ষ্মী শরৎকুমারসহ চলচ্চিত্র জগতের সহকর্মীরা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য ভালোবাসা প্রকাশ করেছেন।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন সামান্থা ও রাজ। তবে প্রথম সন্তানের আগমন তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এর আগে, ২০১৭ সালের অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। গোয়ায় তাদের বিয়ের আয়োজন হয়েছিল। তবে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালের অক্টোবরে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের পর নিজের কাজ ও স্বাস্থ্যের দিকেই মনোযোগী ছিলেন অভিনেত্রী।

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজের সূত্রে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাদের সম্পর্ক প্রেমে গড়ায়। ব্যক্তিগত জীবন আড়ালে রেখেই নতুন করে পথচলা শুরু করেন তারা। এবার তাদের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য দেব নিদিমোরু।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সুখবর দিলেন সামান্থা

আপডেট টাইম : 05:04:20 pm, Saturday, 21 November 2026